Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধিনিষেধ মেনে দুর্গাপুজো আয়োজনে আহ্বান 'ফোরাম ফর দুর্গোৎসব'-এর, জেনে নিন কি কি নিয়ম মানতে হবে



বিধিনিষেধ মেনে দুর্গাপুজো আয়োজনে আহ্বান 'ফোরাম ফর দুর্গোৎসব'-এর, জেনে নিন কি কি নিয়ম মানতে হবে



করোনা সংক্রমণের জেরে এবারের দুর্গাপুজা ভিন্ন রুপে। সরকারি নির্দেশিকা অনুসারে কার্নিভাল বন্ধ রেখে নানাবিধ নিয়ম কানুন মেনে উমার আরাধনা করতে হবে এবছর। করোনা আবহে সরকারের সেই সব বিধিনিষেধ মেনে দুর্গাপুজোর আয়োজন করার জন্য আহ্বান জানাল 'ফোরাম ফর দুর্গোৎসব'।

দুর্গাপূজা আয়জনে যেসব নিয়ম মানতে হবে- 

  • দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা। 
  • মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলাদা রাখতে হবে।
  • দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে।
  • দর্শনার্থীরা মাস্ক না পরলে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে।
  • মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে।

  • প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে।
  • ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে।
  • পুজো মণ্ডপ চত্বরে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
  • পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
  • পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের ওপরে জোর দিতে হবে।
  • ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করতে হবে। 
  • এ বছর পুজো কার্নিভাল হবে না।
করোনা আবহে সতর্ক থেকে পুজো করতে হবে ফলে এই সব বিধিনিষেধি কঠোরভাবে পালন করার জন্য পুজো কমিটিগুলির কাছে আবেদন করল 'ফোরাম ফর দুর্গোৎসব'।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code