Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডঃ কল্যানী পোদ্দারকে

 


কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডঃ কল্যানী পোদ্দারকে 



কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডঃ কল্যানী পোদ্দারকে। দীর্ঘ আট বছর ধরে ওই পদে ছিলেন কল্যানী পোদ্দার। কিন্তু নির্বাচনের আগে এদিন কল্যাণী পোদ্দারকে কেন তাঁর পদ থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল তা নিয়ে জেলা শিক্ষা মহলে ও তৃণমূলের অন্দরে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।এর আগে একবার তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে পুনরায় তাকে আবার সেই পদে পুনঃ বহাল করা হয়। 



শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনের পদ থেকে কল্যানী পোদ্দারকে সরিয়ে দেওয়ার কথা জানান হয়েছে। তবে তাঁর এই পদে কাউকে নিয়োগ না করা পর্যন্ত আপাতত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক।

social media থেকে প্রাপ্ত 



সূত্রের খরব, পিকে-র টিমের থেকে কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের কাছে। পাশাপাশি, শিলিগুড়ির বৈঠকে কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দলের কয়েকজন নেতা। তারপরেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code