Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক ফুটের প্রতিমা বানিয়ে তাক লাগালো জলপাইগুড়ির মনোজিৎ


এক ফুটের প্রতিমা বানিয়ে তাক লাগালো জলপাইগুড়ির মনোজিৎ



আঁকার খাতার মা দুর্গা পেল বাস্তব রূপ। এক ফুটের প্রতিমা বানিয়ে তাক লাগালো জলপাইগুড়ির মনোজিৎ। এই প্রতিমাতেই হবে পুজো, ইচ্ছে মনোজিৎ ও তার পরিবারের।



করোনা আবহে বদ্ধ জীবন, নিউ নরম্যালেও করোনার ছায়া। চার দেওয়ালের ঘেরাটোপে বহু দিনের ইচ্ছে পূরণ। ইচ্ছেটা আঁকার খাতায় সীমাবদ্ধ ছিল এতদিন, করোনা কালে বাস্তব রূপ পেল মাটি আর পোয়ালে। ঘরবন্দী জীবনে একঘেয়েমি কাটাতে দুর্গা প্রতিমা বানিয়ে ফেলল জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা  ছাত্র মনোজিৎ সরকার। 



মনোজিৎের একফুটের প্রতিমাই নজর আকর্ষণ করছে পাড়া-প্রতিবেশী সহ জলপাইগুড়ি শহরবাসীর। মনোজিৎের সঙ্গে তার মা রেবা সরকার এবং বোনেরও ইচ্ছে যে এবছর পুজো হোক বাড়িতে, সেটাই অনেক বেশি আনন্দের এবং তা অনেক বেশি সুরক্ষিত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code