জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্য গুলির সঙ্গে সোমবার বৈঠকে বসবে কেন্দ্র, থাকবেন রাষ্ট্রপতিও
জাতীয় শিক্ষানীতি-তে পরিবর্তন এনেছে কেন্দ্র, তা নিয়ে চলছে নানান বিতর্ক। বিরোধী শাসিত রাজ্য গুলি কেন্দ্রের নতুন শিক্ষানীতি কেউই সমর্থন করেননি। ফলে রাজ্য গুলির সঙ্গে এবার আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। সোমবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরোহিত্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক করবেন বলে জানা গেছে।
ভার্চুয়াল এই বৈঠকে সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমস্ত উপাচার্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষাসচিব মণীষ জৈন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ