এক অনাথ শিশুর অন্নপ্রাশন করলো আলিপুরদুয়ার জেলা হাসপাতাল
নিজস্ব সংবাদ দাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের উদ্যোগে এক অনাথ এক শিশুর অন্নপ্রাশনের আয়োজন করা হল।হাসপাতালেই সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়েই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ।
শিশুটির মুখে ভাত তুলে দিলেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী। তিনি অনাথ শিশুটির নাম রাখলেন 'আখি'।পাশাপাশি জেলা হাসপাতাল কতৃপক্ষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন আখি এবং তার মত শিশুদের রক্ষণাবেক্ষণ করবার জন্য।এইরকম মহৎ উদ্যোগে তিনি সর্বদাই পাশে থাকবার আশ্বাস দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ