SANGBAD EKALAVYA:
আধার কার্ডে(AADHAAR CARD) -র তথ্য সংশোধন বা আপডেট করা নিয়ে বড়সড় রদ বদল আনল ইউআইডিএআই। ইউডিআই (UIDAI) -এর তরফে বেশ কয়েকটি বিষয়ে নিয়মের পরিবর্তন করার কথা বলা হয়েছে।
- মোবাইল নম্বর ও আধার কার্ডের ছবি বদল করতে হলে কোনও নথি যাচাইয়ের প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ আপনার আধার সুরক্ষিত রাখতে যা করতে হবে
- কোনও তথ্য না বদলেই বায়োমেট্রিক, লিঙ্গ ও ই-মেল আইডি আপডেট করা যাবে।
- আধার কার্ডের তথ্য সংশোধন বা আপডেট করতে ১০০ টাকা চার্জ দিতে হবে।
- বয়স, লিঙ্গ, বাড়ির ঠিকানা সংক্রান্ত কোনও তথ্য আপডেট করতে ৫০ টাকা চার্জ দিতে হবে।
- নাম, বাড়ির ঠিকানা বা জন্মতারিখ সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য নথি জমা দিতে হবে।
- পরিচয়পত্র হিসেবে ৩২টি নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। ৩২টি নথির যেকোনো একটি দেখালেই হবে।
- বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ৪৫টি নথি। ৪৫টি নথির যেকোনো একটি দেখালেই হবে।
- জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ১৫টি নথি। ১৫টি নথির যেকোনো একটি দেখালেই হবে।
আধারের যেকোন সংশোধন বা আপডেট করতে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে পারেন বা ঘরে বসেই ইউআইডিএআই -এর ওয়েবসাইট থেকে করতে পারেন। তবে, ইউআইডিএআই -এর ওয়েবসাইট থেকে কাজ না হলে যোগাযোগ করতে হবে নিকটবর্তী সেবা কেন্দ্রে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ