Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর সময়ে থাকা UGC-র NET পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র



পুজোর সময়ে থাকা UGC-র NET পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র  



ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইজিসি নেট ২০২০ এর পরীক্ষার সূচি ও অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। সেই সূচি অনুসারে দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী তিথিতে নেট পরীক্ষার দিনক্ষন পড়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। পাশাপাশি, তীব্র তোপ দাগেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১, ২২ ও ২৩ অক্টোবর পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূলও। 




অবশেষে সেই তিনদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে খবর। শিক্ষামন্ত্রী তাঁকে জানান, পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code