Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদে ও রাস্তায় লড়াই চালাবঃ মমতা বন্দ্যোপাধ্যায়

এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে  সংসদে ও রাস্তায় লড়াই চালাবঃ মমতা বন্দ্যোপাধ্যায় 




তীব্র বিরোধীতার মাঝে গতকাল রাজ্যসভায় পাশ হয় কৃষি বিল। কৃষি বিল পাশ করানো নিয়ে বেশ হই হট্টগোল হয় সাংসদে। আজ, সংসদের ‘মর্যাদা লঙ্ঘনের দোষে’ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ আট জন সাংসদকে রাজ্যসভা থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। সঞ্জয় সিং, রাজু সাতাব, কে কে রাগেশ, রিপুন বোরা, দোলা সেন, সৈয়দ নাজির হুসেন ও এলামারান করিমকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান ভেঙ্কইয়া নাইডু। 



৮ সাংসদকে সাসপেন্ড করার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর কথা জানান। এদিন তিনি এক টুইট বার্তায় জানান, '৮ সাংসদকে সাসপেন্ড করা দুর্ভাগ্যজনক।' তিনি আরও বলেছেন, 'গোটাটা সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয়। আমরা মাথা নত করব না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালাব। সংসদে ও রাস্তায় লড়াই চলবে।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code