কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ঃ
রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আলিপুরদুয়ার বিবেকানন্দ-২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল সোমবার।
কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা,রাজ্যের প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা করা,ব্যাপকভাবে কর্মী সংকোচন,বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এদিন আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট-এ সভাটি অনুষ্ঠিত হয়।
এছাড়াও এদিন আলিপুরদুয়ার চৌপথিতেও টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিনের এই অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী সহ তৃণমূলের জেলা নেতৃত্ব এবং বিশিষ্ট জনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ