রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বেঁধে দিল স্যাট
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর সময়সীমা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বেঁধে দিল স্যাট। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে, রাজ্য সরকারকে নির্দেশ রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটের।
বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে গত কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের। গত বছরের জুলাইয়ে এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়, বহাল থাকে ২০১৯ এর রায়ই।
স্যাটের নির্দেশের পরও তা কার্যকর করেনি রাজ্য বলেই অভিযোগ এনে আদালত অবমাননার মামলায় অভিযোগ দায়ের করা হলে বুধবার ভার্চুয়ালে তাঁর শুনানি হয়। এদিন স্যাট নির্দেশ দেয় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ।
বিস্তারিত শুনুন ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ