Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলে ভাসছে নকশালবাড়ির বিস্তীর্ণ এলাকা-অসহায় মানুষদের পাশে এগিয়ে এলো তৃণমূলের যুব যোদ্ধারা




সুজাতা ঘোষ , বাগডোগরা :

টানা তিনদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টির জেরে একদিকে যেমন নদীর জলস্ফীতিতে শুরু হয়েছে নদীর পাড়ের ভাঙ্গন; তেমনি নিচু এলাকাগুলোতে জল ঢুকে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এমনই অবস্থা নকশালবাড়ি ব্লক ও পঞ্চায়েত এলাকাগুলির।


নকশালবাড়ির বিভিন্ন এলাকা নিচু হওয়ায় বাড়ির ভেতরে প্রবেশ করেছে জল, ফলে বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি নেই। দুঃস্থ পরিবারগুলি একরকম না খেয়েই দিন কাটাচ্ছিলেন। আজ সেই মানুষগুলির পাশে এসে দাঁড়ালেন নকশালবাড়ির যুবশক্তির যুব যোদ্ধারা। তাঁরা তাদের সাধ্যমতো প্রায় ১৩০টি পরিবারের হাতে চিড়া,গুড় ও কলা তুলে দিলেন ।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকশালবাড়ির প্রধান ও যুব শক্তির কো-অর্ডিনেটর অরুণ ঘোষ , যুবশক্তির এফ.এম.সি-এর  বিরাজ সরকার, নকশালবাড়ি তৃণমূল অঞ্চল সহ-সভাপতি বাপি গোস্বামী,সাতভাইয়া তৃণমূল বুথ সভাপতি রতন সরকার, যুবশক্তির বীরেন সরকার, সত্যনারায়ন গোস্বামী, সঞ্চিতা সরকার, কবিতা মন্ডল, শরীফ আহমেদ, স্বপন ছেত্রী, নমিতা সরকার ,পলাশ সূত্রধর সহ অন্যান্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code