Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ আনুষ্ঠানিকভাবে IAF-এ যোগ দিচ্ছে রাফাল যুদ্ধবিমান


আজ আনুষ্ঠানিকভাবে IAF-এ যোগ দিচ্ছে রাফাল যুদ্ধবিমান 


গত ২৭শে জুলাই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছে রাফাল। ৫টি রাফাল যুদ্ধ বিমান আসলেও এখনও আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয়নি রাফাল। আজ, ১০ সেপ্টেম্বর বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়ার্ড্রনে আনু্ঠানিকভাবে যোগ দেবে ওই ৫ রাফাল। 




আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে রাফালের যোগ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের মন্ত্রী ফ্লোরেন্স পার্লেএছাড়াও থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অন্যান্য আধিকারিকরা। 


রাফালের আবরণ উন্মোচনের পর সব ধর্ম পূজার পর আকাশে বিভিন্ন কসকত্ দেখাবে রাফাল ও তেজস যুদ্ধবিমান। প্রথা মেনে দেওয়া হবে জল কামান স্যালুটও।



৫টি রাফাল এখনও পর্যন্ত ভারতে এসেছে তার ৩টি হল সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের। এইসব বিমানে জুড়ে দেওয়া হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code