Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধিক হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা




একাধিক হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা


বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও একের পর এক সাফল্য পেয়ে আসছে। এবার অস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রীদের দলে শামিল হতে চলেছেন প্রিয়াঙ্কা। অস্কার জয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটও রয়েছেন সেই দলে। এক আন্তর্জাতিক সিরিজে কণ্ঠ দেবেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। ‘আ ওয়ার্ল্ড অফ কাম’ (A World of Calm) সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 



পয়লা অক্টোবর থেকে এইচবিও ম্যাক্সে (HBO MAX) দেখা যাবে ১০ এপিসোডের এই সিরিজ। মনোরম দৃশ্যের প্রেক্ষাপটে গল্প শোনানো হবে এই সিরিজে। যাতে দর্শকদের মন শান্ত হয়। সিরিজের নতুন এই এপিসোড গুলিতে কণ্ঠ দেবেন মাহেরশালা আলি , ইদ্রিশ আলবা , অস্কার আইজ্যাক , নিকোল কিডম্যান , লুসি লিউ এবং কিয়ানু রিভস । তাঁদের সঙ্গেই যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইন্সলেট। 


টুইট করে এই খবর প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code