জলপাইগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক
জলপাইগুড়ির ভাটাখানা এলাকায় বিশ্বাস পাড়াতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের কনডাকটর। সোমবার জলপাইগুড়ি হলদিবাড়ি রুটে এই দুর্ঘটনা ঘটে।
এদিন, জলপাইগুড়ি হলদিবাড়ী রুটে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই বেসরকারি বাসটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাস্তা খারাপের জেরেই এই দুর্ঘটনা। এই দুর্ঘটনের কবলে বাসের কনডাকটর প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী জখম হন বলে খবর।
দুর্ঘটনার জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি গোটা এলাকাজুড়ে। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে, পূর্ত দপ্তরের তরফে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ