স্টার জলসায় আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’
নিজস্ব প্রতিবেদন,বিশ্বজিৎ দাস :-স্টার জলসায় আসছে নতুন কমেডি শো 'হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি'।করোনাকালীন এই পরিস্থিতিতে যা মানুষকে হাসাবে তা বলাই যায়। এই কমেডি শো এর মধ্যে থাকবে থাকবে নাচ, গান আর খাওয়া-দাওয়া।
সম্প্রতি চ্যানেলটিতে প্রোমো সামনে এসেছে। সেই প্রোমোতে দেখা যাচ্ছে রজতাভ দত্ত, অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা কে।
উল্লেখ্য, দুই চ্যানেলের ঠান্ডা লড়াই অনেক দিনের। 'কাদম্বিনী' বনাম 'প্রথমা কাদম্বিনী', জি-সারেগামাপা থেকে দলছুট হয়ে 'সুপার সিঙ্গার' এর সঞ্চালনায় যিশু সেনগুপ্তের আবির্ভাব লড়াই জিইয়ে রেখেছিল। এখন টেলিপাড়ার নতুন গুঞ্জন এই কমেডি শো টিকে নিয়েই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ