Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিট ও জেইই (মেইনস) পরীক্ষা নিয়ে ৬টি বিরোধী দল শাসিত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের




নিট ও জেইই (মেইনস) পরীক্ষা নিয়ে ৬টি বিরোধী দল শাসিত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের 



সংবাদ একলব্য ঃ 

করোনা আবহে জিইই- নিট পরীক্ষা কেন্দ্র করে যথেষ্ট বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশে আরম্ভ হয়েছে পরীক্ষা। এদিকে গত ৬ টি বিরোধী দল শাসিত রাজ্য সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে রিভিউয়ের আবেদন জানায়। তা আজ বাতিল করল সর্বোচ্চ আদালত। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্য়গুলির সেই আবেদন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। 


পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, পাঞ্জাব, রাজস্থান,মহারাষ্ট্র ও ছত্তিশগড়-এই ৬টি রাজ্য নতুন রিভিউয়ের আবেদন করেছিল। আবেদনে বলা হয়, জীবন এগিয়ে চলবে ও পড়ুয়াদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া উচিত নয়-আদালতের এই দুটি যুক্তি ইস্যুটির এক্তিয়ারমূলক ও সার্বিক বিচারবিভাগীয় স্ক্রুটিনি হতে পারে না।


গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে করোনাভাইরাস অতিমারীজনিত পরিস্থিতিতে নিট ও জেইই স্থগিত রাখার আবেদন জানায় এই ছয়টি রাজ্য।


প্রসঙ্গত, জেইই পূর্বঘোষণা মতো ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলছে। নিট হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code