এবার মিড-ডে-মিলে মিলবে দুধ!
একটি সাধারণ প্রবাদই রয়েছে ''আপনি কী বা কী রকম, তা নির্ভর করছে আপনি কী ধরণের খান তার উপর''। প্রতিদিনের শারীরিক ক্রিয়াকর্ম ও পুষ্টিকর খাদ্যের মেলবন্ধন সুস্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে। একটি সুস্থ শিশু তুলনামূলকভাবে বেশী ভালো শিখতে পারে। পর্যাপ্ত পুষ্টি-সম্পন্ন মানুষ তুলনামূলকভাবে বেশী সৃজনশীল। স্বল্প পুষ্টির কারণে শরীরের অনাক্রম্যতা কমে যেতে পারে, দুর্বলতা বাড়তে পারে, শারীরিক ও মানসিক বিকলঙ্গতা বাড়তে পারে এবং যেকোন ধরণের উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে।
এবার শিশুদের পুষ্টির উপর জোর দিলেন উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি শিশুদের পুষ্টির মাত্রা বৃদ্ধিতে মিড-ডে-মিল অথবা প্রাতঃরাশে দুধ-কে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন।
পিব সূত্রে জানাগিয়েছে, এবিষয়ে উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানির সঙ্গে কথা বলেছেন এবং যথাযথ পরামর্শ দিয়েছেন। আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী উপরাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছেন যে মিড-ডে-মিলের সঙ্গে দুধ-কে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের সুপারিশ বিবেচনা করে দেখবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ