Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি কর্মী দীপক মণ্ডল এর স্মরণ সভা




বিজেপি কর্মী দীপক মণ্ডল এর স্মরণ সভা


সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর

ময়না বিধান সভার ৮ নম্বর অঞ্চলের ২৩৩ নম্বর বুথের বিজেপি কর্মী দীপক মণ্ডলকে ১৯শে সেপ্টেম্বর রাত্রিতে কিছু দুষ্কৃতি নৃশংস ভাবে হত্যা করে । এর প্রতিবাদে ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ময়না বিধান সভায় আজ দীপক মণ্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে শ্রীরাম পুর ব্রিজ থেকে বাকচা খিদিরপুর পর্যন্ত বাইক র‍্যালি করা হয়।



এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি নবারুণ নায়েক,সহ সভাপতি আশীষ মণ্ডল, সম্পাদক চন্দন মণ্ডল,পশ্চিম মেদিনীপুর জেলার সভা নেত্রী অন্তরা ভট্টাচার্য, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পর্যবেক্ষক অনুপম মল্লিক ও অন্যান্য জেলা ও ময়না বিধান সভার নেতা ও নেতৃত্বপ্রদানকারী রা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code