লোকসভায় বিল পাশ, কমছে সাংসদদের বেতন
করোনা সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে সংকটে দেশের অর্থনীতি। এই কঠিন পরিস্থিতিতে সাংসদদের বেতন কাটা হচ্ছে বলেই একটি বিল পাশ হল লোকসভায়। এক বছর ধরে ৩০ শতাংশ বেতন কম পাবেন সাংসদরা। সোমবার সংসদের নিম্নকক্ষে সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল, ২০২০ পেশ করা হয়।
বিলে বলা হয়েছে, কোভিড-১৯ জনিত জরুরি পরিস্থিতি সামলাতে ৩০ শতাংশ বেতন কমছে এমপিদের। বিলটি সংসদ সদস্য়দের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী)অর্ডিন্যান্স, ২০২০-র বদলি হিসাবে এল। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৬ এপ্রিল অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয়, পরদিনই তা জারি করা হয়।
মঙ্গলবার সংসদে বিতর্কে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী কোভিড-১৯ অতিমারি সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান।
এদিকে, ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের জন্য এমপিল্যাড তহবিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি সরকারের সাংসদদের বেতন কমানোর সিদ্ধান্ত সমর্থন করলেও এমপিল্য়াড পুনরায় চালুর দাবি করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ