Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার প্রাণের হদিশে শুক্রে যাবে শুক্রযান-১


এবার প্রাণের হদিশে শুক্রে যেতে পারে শুক্রযান-১ 





এবার শুক্রগ্রহে প্রাণের খোঁজে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আশাবাদী শুক্রগ্রহে পাওয়া যেতে পারে প্রাণের হদিশ। পৃথিবীতে প্রাণের সৃষ্টির মূল গ্যাসের অস্তিত্ব শুক্রগ্রহেও রয়েছে বলে মহাকাশচারীরা জানিয়েছেন। ফলে শুক্রগ্রহেই প্রাণ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করছেন বিজ্ঞানীরা। 



শুক্রগ্রহে প্রাণের সম্ভাবনা থাকার কথা জানার পরেই বিভিন্ন দেশ মহাকাশযান পাঠানোর চিন্তা ভাবনা করছে বলে খবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ইতিমধ্যেই শুক্রগ্রহে অভিযানের প্রস্তাব দিয়েছে। ২০২৩-এর মধ্যে ‘শুক্রযান-১’ পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কি শিবন।



মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের এক বেসরকারি সংস্থা শুক্রগ্রহে ছোট একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে চাইছে। 



চাঁদ, মঙ্গল, বুধে মহাকাশযান পাঠালেও এখনও শুক্রে মহাকাশযান পাঠায়নি নাসা। নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের প্রধান টমাস জুরবাকেন জানিয়েছেন, শুক্রগ্রহে ছোটমাপের একটি মহাকাশযান পাঠানো যেতে পারে। গত এক দশকে একাধিকবার শুক্রগ্রহ অভিযানের প্রস্তাব দিয়েছে নাসা। কিন্তু শেষপর্যন্ত কোনও প্রস্তাবই বাস্তবায়িত হয়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code