Latest News

6/recent/ticker-posts

Ad Code

কথাকলি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ভার্চুয়াল শিক্ষক দিবস পালন ও এক দিবসীয় আলোচনাচক্র


বাঁকুড়ার ইন্দাসে সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ভার্চুয়াল শিক্ষক দিবস পালন ও এক দিবসীয় আলোচনাচক্র


আজ শিক্ষক দিবসের বিশেষ দিনে কথাকলি সাহিত্য পত্রিকার উদ্যোগে এক দিবসীয় আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। আলোচনার শিরোনাম ছিল " বর্তমান যুগে শিক্ষার মান"। 


পত্রিকার সম্পাদক দিব্যেন্দু বেজ জানান "আজকের এই বিশেষ দিনে আমরা পরিস্থিতির কারণে সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠান করতে না পারলেও ভার্চুয়াল ভাবে পত্রিকার পক্ষ থেকে শিক্ষক দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং আজকের বিশেষ আলোচনাচক্রে সাথে মূল আলোচক হিসেবে পেয়েছিলাম ইন্দাস মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. তাপস রায়, ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যাপক সবিনয় মন্ডল, উদয় চাঁদ সাহা, আত্রেয়ী সিদ্ধান্ত মহাশয়া ও আউশনাড়া উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক উত্তম পাল মহাশয়কে। "


পত্রিকার সহ সম্পাদক অর্ক ভট্টাচার্য্য ও সভাপতি শুভেন্দু ঘোষ জানান প্রত্যেক আলোচক দের মনোগ্রাহী আলোচনায় সকলে সমৃদ্ধ হয়েছেন এবং এই ধরনের উদ্যোগ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code