করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
পিছু ছাড়ছে না করোনা। দিনের পর দিন বেড়েই চলছে করোনার কোপ। মৃতের সংখ্যা কমলেও কমছে না সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সকলেই। এদিকে, রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছাড়াল।স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮। মোট মৃত ৩ হাজার ৫৬২ জন।মোট অ্যাকটিভ কেস ২৩ হাজার ২১৮।
এদিকে, করোনা আক্রান্ত খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার তাঁর করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছে। তবে মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে বলে জানা গেছে। ভর্তি রয়েছেন বাইপাসের এক হাসপাতালে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ