রিমোট কন্ট্রোলের সাহায্যে জলপাইগুড়িতে প্রস্তাবিত স্থানে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
সুজাতা ঘোষ, বাগডোগরা :
আজ উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের সাহায্যে জলপাইগুড়িতে প্রস্তাবিত স্থানে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন । জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিপরীত দিকের জমিতে এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, জলপাইগুড়ির রানী অশ্রুমতি টিবি হাসপাতালের সামনে প্রস্তাবিত জায়গায় মেডিকেল কলেজের জন্য মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছিল মঙ্গলবার। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরি হওয়ার পর সাধারণ মানুষ আরো বেশি করে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন।
গত সোমবার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা জলপাইগুড়িতে মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। বুধবার দুপুরে উত্তর কন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে মেডিকেল কলেজের শিলান্যাস করেন।
জলপাইগুড়িতে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব,জেলা শাসক অভিষেক ত্রিওয়ারি ,রাজগঞ্জের বিধায়ক খগেশর রায়,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বমন,cmohরমেন্দ্র নাথ প্রামানিক ,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,হসপিটাল সুপার গয়ারাম নসকর প্রমূখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ