প্রকাশিত হল IPL 2020 এর সূচি, জেনে নিন
অবশেষে প্রতিক্ষার অবসান, প্রকাশিত হল আইপিএল ২০২০ এর সূচি। আইপিএল ২০২০ নিয়ে নানান জল্পনার পর এদিন প্রকাশিত হয় আইপিএল। এবারের আইপিএল করোনা সংক্রমণের জেরে অনুষ্ঠিত হচ্ছে পিছিয়ে। তাছাড়াও, ভারতে নয় আইপিএল হচ্ছে আরব আমিরশাহিতে।
জেনে নিন সূচি-
সূচি অনুযায়ী, দুবাইয়ে হবে ২৪টি ম্যাচ, আবু ধাবিতে ২০টি ম্যাচ এবং শারজায় ১২টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল কোথায় হবে, সেটা অবশ্য এখনও জানানো হয়নি।বিকেলের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে থেকে শুরু হবে। ১৯ই সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ