করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর
সংবাদ একলব্যঃ
করোনা ছাড়ছে না কাউকে। নেতা- মন্ত্রী থেকে অভিনেতা, ডাক্তার থেকে সাধারন দেশ জুড়ে ছাপিয়ে গেছে করোনা সংক্রমণ। করোনার থাবা ফের বলিউডে। এবার করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি।
আজ অভিনেতা অর্জুন কাপুর তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজের করোনা আক্রান্তের খবর দিয়েছেন। তবে তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি। এদিন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, 'আমার উচিত সবাইকে জানানো যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে আছি। এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই আমার। সমর্থনের জন্য আগাম ধন্যবাদ। আমার শারীরিক অবস্থার খবর দেব। মানবিকতার ওপর ভরসা রাখি।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ