জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেন না জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়
জলপাইগুড়িতে মেডিকেল কলেজ স্থাপনে মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেন না জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। ক্ষোভ জেলা বিজেপি মহলে।
বুধবার জলপাইগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সর্বদাই সাংসদ জয়ন্ত রায় চেষ্টা করে গেছেন। মানুষ যাতে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য সর্বদাই তিনি মানুষের পাশে থেকে এই দাবিতে সোচ্চার হয়েছিলেন । কিন্তু অদ্ভুতভাবে তাকে শিলান্যাস অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বাপি বাবু।
এ বিষয়ে তিনি আর কি বিস্তারিত জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ