Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেপ্টেম্বরের শুরুতেই সোনার দাম অনেকটা কমলো

সেপ্টেম্বরের শুরুতেই  সোনার দাম অনেকটা কমলো



সুরশ্রী রায় চৌধুরী, কলকাতাঃ 

সেপ্টেম্বরের শুরুতেই  সোনার দাম অনেকটা কমলো যা মধ্যবিত্ত দের কাছে স্বস্তির খবর। দীর্ঘ দিন পর সোনার দামের বিরাট পতন লক্ষ্য করা গেছে। 


কলকাতায় আজকের সোনার দাম  একলাফে নেমে এসেছে ৫০ হজারের নীচে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৯৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৯৯০ টাকা। দিল্লীতে সোনার দাম আরও কম। ১ গ্রামের দাম ৪৯৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৬০০ টাকা। কেরালায়  ১ গ্রাম সোনার দাম ৪৬৮৫ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৮৫০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৮১২ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮১২০ টাকা। 

২৪ ক্যারেট সোনার দাম কলকাতা অপেক্ষা দিল্লীতে ২২ ক্যারেট সোনার দাম কম থাকলেও, ২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে দিল্লী, জয়পুর এবং লখনৌ রয়েছে সবার প্রথমেই। এই জায়গাগুলোতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪১১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪১১০ টাকা। সেখানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৬৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৬৯০ টাকা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code