সুদের হার সাময়িক ভাবে কমাচ্ছে EPFO
সুদের হার সাময়িক ভাবে কম করতে সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ডের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
যেখানে, ২০১৯-২০২০ বর্ষে সুদের হার ছিল ৮.৫০ শতাংশ। তবে আপাতত ৮.১৫ শতাংশ করে পিএফে সুদ দেওয়া হবে। পূর্বনির্ধারিত সুদের হার কম করা হচ্ছে না। সুদের হার সাময়িকভাবে কম করা হচ্ছে। গ্রাহকরা বাকি ০.৩৫ শতাংশ সুদও পাবেন। চলতি বছরের ডিসেম্বরে বাকি ০.৩৫ শতাংশ সুদ মিটিয়ে দেওয়া হবে। ডিসেম্বরের পর থেকে পুরনো হারেই সুদ পাবেন গ্রাহকরা।
শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের নেতৃত্বাধীন বোর্ড এই বছরের মার্চ মাসে হওয়া সভায় ২০১৯-২০২০ সালের জন্য ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ