এবার আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইস্টবেঙ্গল কর্মী সমর্থকদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডার্বি আইএসএলেও। নবান্নে সাংবাদিক বৈঠকে বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। মোহনবাগান আগেই আতলেতিকো দে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে। এবার ইনভেস্টরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আইএসএল খেলতে চলেছে ইস্টবেঙ্গল।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া অসম্পূর্ণ বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন।' তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, আমরা সব ক্লাবকেই ভালবাসি।’
এদিনের এই ঘোষণার পর ইস্টবেঙ্গলকে আইএসএল- এ দেখার প্রহর গুনছে। ক্লাবের শতবর্ষে কর্মী সমর্থকদের জন্য এ এক বড় উপহার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ