করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে: WHO প্রধান
করোনা মহামারীর কোপে বিপর্যস্ত বহু দেশ। এখনও অব্যাহত করোনার থাবা। এদিকে বিশ্ববাসীকে সোমবার পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকতে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম টেড্রোস ঘ্রেবেসিয়াস। তিনি বলেন, করোনাই শেষ নয়। পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে। এরজন্য দেশ গুলিকে জনস্বাস্থ্য খাতে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি।
সোমবার জেনেভায় এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারী বা অতিমহামারী পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ অতিমারী নয়। তবে পরবর্তী অতিমারী যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে গোটা বিশ্ব। কারণ এই অতিমারী বড়সড় শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ