করোনা আক্রান্ত বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
করোনা আক্রান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সংসদর বাজেট অধিবেশনের আগে সাংসদদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। সেই মতোই পরীক্ষা করান তিনি। পরীক্ষার পর সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি, সংস্পর্শে আশা সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।
করোনা আক্রান্তের খবর তিনি নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানান তিনি। এদিন তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, "সংসদ অধিবেশন শুরুর আগে নির্দেশ অনুসারে কোভিড টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ১০ দিনের সেল্ফ আইসোলেশনে আছি। আমি প্রত্যেককে অনুরোধ করছি, গত সাত দিনে আমার সাথে যারা সংস্পর্শে এসেছিলেন অনুগ্রহ করে আপনারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ