পুরোহিতদেরও ভাতা দেবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন । সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হিন্দি অ্যাকাডেমির দায়িত্ববৃদ্ধি-সহ আরও অন্যান্য ঘোষণা করেন তিনি।
এবার দুর্গাপুজোর সময় থেকেই পশ্চিমবঙ্গের আট হাজার পুরোহিত প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্র যদিও পরবর্তী সময়ে সংখ্যাটা আরও বাড়বে বলেও অশ্বাস দিয়েছেন।
এছাড়াও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পুরোহিতদের ‘বাংলা আবাস যোজনা’য় ঘর করে দেওয়ার কথাও ঘোষণা করেন এদিন। প্রসঙ্গ ধরে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ বোর্ডের তরফে মোয়াজ্জেনদের ভাতার ব্যাবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “এর পিছনে কেউ অন্য কারণ দেখবেন না। খ্রিষ্ট ধর্মের যাজক, পাদরিরা চাইলে তাঁদের পাশেও দাঁড়াবে রাজ্য সরকার।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ