কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের বিশাল পদযাত্রা ও পথসভা
শচীন পাল, ঝাড়গ্রামঃ মোদি সরকারের বাংলার প্রতি লাগামছাড়া বঞ্চনার প্রতিবাদে ও বাংলার অর্থ বাংলাকে দিতে হবে এই দাবিতে আজ গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফানিয়ামারা থেকে ছাতিনাশোল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো।
.
পদযাত্রার পর ছাতিনাশোলে পথসভায় বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী সোনামনি ওঝা।
এইদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু। গোপীবল্লভপুর ১ নং ব্লকের কার্যকারী সভাপতি হেমন্ত ঘোষ ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা লকেশ কর সহ অন্যান্য নেতাকর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ