ফটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর(PAM)-এর উদ্যোগে আগমনী ফটোশুট
শচীন পাল, সংবাদ একলব্যঃ আগমনী ফটোশুট আউটিং হলো "PAM" এর উদ্যোগে। করোনা আবহে মধ্যে মাস দেড়েক পরে বাঙালির প্রাণের উৎসব কেমন ভাবে উদ্যাপন হবে সে নিয়ে নানা চিন্তার মাঝেই আগমনীর সুর বেঁধে দিতে এগিয়ে এলো ফটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর বা সংক্ষেপে PAM। পামের পক্ষ থেকে রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো আগমনী ফটো শুট ২০২০।
মেদিনীপুর শহরের রাঙামাটির রেলব্রীজ ও সূর্যাস্তের হাটের আশেপাশে এলাকায় ফটো শুট করা হয়। এই ফটোশুটে সংস্থার সমস্ত সদস্যরা উপস্থিত থেকে আগমনী থিমের উপর নানান আঙ্গিকে ফটোশুট করেন। পামের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই ফটোশুটে ১০জন মডেল অংশগ্রহণ করেন। এই ফটোশুটে মেদিনীপুরের পরিচিত ফটোগ্রাফাররা তথা পামের সদস্যরা উপস্থিত থেকে ফটো শুট করেন।'
আগমনী থিমের উপর তৈরি বিভিন্ন মুহূর্ত গুলোকে ক্যমেরা ও মোবাইল বন্দী করতে পামের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম দেব, আজহারুল পাঠান. কৌশিক পাল, সাত্যকী দাশ মহাপাত্র, বিশ্বজিৎ মন্ডল, নিশীথ দাশ, প্রসূন দে, নরসিংহ দাস, মণিকাঞ্চণ রায়, ইন্দ্রদীপ সিনহা, পরিচয় সামন্ত, মানস কর্মকার, তন্ময় রানবাজ প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ