Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়ি পুরসভাতে তিন দফা দাবিনিয়ে ডেপুটেশন দিল রাজবংশী যুব মঞ্চ

ধূপগুড়ি পুরসভাতে তিন দফা দাবিনিয়ে ডেপুটেশন দিল রাজবংশী যুব মঞ্চ



নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ

ধূপগুড়ি পুরসভাতে তিন দফা দাবিনিয়ে ডেপুটেশন দিল রাজবংশী যুব মঞ্চ। রাজবংশী যুব মঞ্চের ধূপগুড়ি ইউনিটের সদস্যরা তিন দফা দাবিতে ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন এবং ভাইস চেয়ারম্যান রাজেশ সিংয়ের হাতে ডেপুটেশন তুলে দিল যুব মঞ্চের সদস্যরা। 


যুব মঞ্চের দাবি ধূপগুড়ি পুরসভার উপর বীর চিলা রায়, জম্মু ও কাশ্মীরে শহীদ জওয়ান শুভেন্দু রায়ের মূর্তি স্থাপন আর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নামে ধূপগুড়ি শহরের উপর রাজবংশী সংস্কৃতি চর্চার কেন্দ্র তৈরির দাবি জানায় রাজবংশী যুব মঞ্চ। 

যুব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য শিলাজিৎ রায় বলেন-, "তিন দফা দাবিত ধূপগুড়ি পুরসভাত ডেপুটেশন দেওয়া হয়। পুরসভা কর্তৃপক্ষ হামার দাবির কথা বিবেচনা করার আশ্বাস দিসে।" 

পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন বলেন- "রাজবংশী যুব মঞ্চ তিন দফা দাবিতে ডেপুটেশন দেয়। পুরসভার বোর্ড মিটিং-এ  তাদের দাবি আলোচনা করা হবে।" 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code