Latest News

6/recent/ticker-posts

Ad Code

নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপির সেবা সপ্তাহ শুরু

নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপির সেবা সপ্তাহ শুরু




সংবাদ একলব্যঃ আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে "সেবা সপ্তাহ" পালন করবে বিজেপি। সোমবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেন। সারাজীবন ধরে যেভাবে সাধারনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন প্রধানমন্ত্রী তাকে সম্মান জানাতেই ১৪ থেকে ২০ সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ পালন করা হবে। ট্যুইটার হ্যান্ডেলে বিজেপি সভাপতি নাড্ডা এই কর্মসূচির ছবি প্রকাশ করেন।



সোমবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলা থেকে দুঃস্থদের খাবার ও কাপড় দানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশের প্রতিটি মন্ডলের ৭০ জন শারীরিক প্রতিবন্ধীকে কৃত্রিম অঙ্গ প্রদান। ৭০ জন করে দৃষ্টিহীনকে বিশেষ চশমা প্রদান, ৭০টি হাসপাতাল ও দরিদ্র কলোনিতে ফল বিতরণ কর্মসূচি। তবে এই সবই হবে স্বরাষ্ট্রমন্ত্রকের করোনা সম্পর্কিত গাইড লাইন মেনে।

পাশাপাশি, প্রত্যেক বিজেপি কর্মী ও ক্যাডারদের নির্দেশ দেওয়া হয়েছে ৭০ জন করোনা আক্রান্তকে যাতে প্লাজমা দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও ৭০টি করে চারাগাছ রোপণ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। প্রতিটি জেলার ৭০টি গ্রামে চলবে সাফাই অভিযান।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code