কোচবিহারের রাস্তায় নেমে এলো অসুর !
তনুময় দেবনাথ, কোচবিহারঃদেবী পক্ষের শুরুতেই রাজার শহরের রাস্তায় করোণা মোকাবিলায় অসুর। কোচবিহারের রাজপথে সাধারণ মানুষকে করোনা মোকাবেলায় সচেতন করতে পথে নামল একটি স্বেচ্ছাসেবী সংস্থা কোচবিহার অনাসৃষ্টি। আজ রবিবার শহরের রাজপথে করোনা সচেতনতা মূলক প্রচার চালানো হয়।
পথচলতি সাধারণ মানুষকে অতিমারি করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয় এবং যে সকল পথচারীর মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। সারাদেশের সাথে রাজ্য তথা কোচবিহার জেলাতেও কোনোভাবেই করোনা আক্রান্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়। যে সকল মানুষ পথেঘাটে বেরিয়েছেন কোচবিহার অনাসৃষ্টির বহুরূপী অসুর তাদেরকে মাস্ক পরিয়ে দিয়েছেন এবং সংগঠনের তরফ থেকে সকলকে করোনা মোকাবেলায় সচেতন করেছেন।
তাদের এই অভিনব সচেতনতা সকলকেই মুগ্ধ করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ