Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়ায় দিনে নারী শক্তিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিও রিলিজ​ করবে- আরশি

মহালয়ায় দিনে নারী শক্তিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিও রিলিজ​ করবে "আরশি"


শচীন পাল: দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন নারী শক্তিকে বিশেষ সম্মাননা জানিয়ে,"আরশি"-র উদ‍্যোগে একটি নতুন ধরনের ভাবনায় রিলিজ হতে চলছে এক ভিন্ন স্বাদের মিউজিক ভিডিও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা তুলে আনা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। 


আমাদের দৈনন্দিন জীবনে সমাজের বিভিন্ন অংশের নারীদের, বিভিন্ন ক্ষেত্রের জীবন সংগ্রামের টুকরো টুকরো কাহিনীকে দৃশ‍্যায়িত করা হয়েছে জনপ্রিয় গান "অয়ি গিরি নন্দিনী" গানটির মাধ্যমে। গানটি গেয়েছেন সুপর্ণা ওঝা। মিউজিক সংযোজন করেছেন অ‍্যারোন ডার্নাল। পুরো বিষয়টির চিন্তাভাবনা ও সিনেমটোগ্রফি অয়ন দাসের। তাঁকে সহযোগিতা করেছেন স্বাতী দে। এডিটের কাজ করেছেন সৌরভ কোনার।  

ঝাড়গ্রামের আদিবাসী পাড়া, খড়গপুরের কিন্নর পাড়া, মোহনপুরের মৃৎশিল্পী পাড়ার মহিলাদের থেকে শুরু করে সমাজের আরও বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের জীবন সংগ্রামের​ টুকরো টুকরো খন্ড চিত্র উঠে এসেছে এই মিউজিক ভিডিওটিতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code