Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন তৃণমূলের যুব যোদ্ধারা


গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন তৃণমূলের যুব যোদ্ধারা


শচীন পাল,ঝাড়গ্রামঃ করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিচ্ছে। অনেকক্ষেত্রে জরুরি অবস্থাতেও রোগীর জন্য মিলছে না প্রয়োজনীয় রক্ত। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু রোগীর আত্মীয়স্বজনদের। এই পরিস্থিতিতে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব নেতারা।


শনিবার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক। তাঁর উদ্যোগে গোপীবল্লভপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের আরও ২০ জন যুব যোদ্ধা স্বেচ্ছায় রক্ত দান করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code