চলে গেলেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস
পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস প্রয়াত। আজ ভোর সোয়া চারটে নাগাদ মারা যান তিনি। সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি।
১৮ জুলাই করোনা আক্রান্ত হন। প্রথমে তাঁকে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৪ জুলাই সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সে পরলোক গমন করলেন তিনি।
এগরা বিধানসভা কেন্দ্র থেকে পরপর পাঁচবার জয়ী হন সমরেশ দাস। প্রথমে ছিলেন বাম বিধায়ক। পরে তৃণমূলে যোগ দেন।
এর আগে করোনায় মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক কালীঘাটের বাসিন্দা তমোনাশ ঘোষের।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ