তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান ৪০ টি পরিবারের
একুশের নির্বাচনের আগে একদিকে যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে পাল্লা ভাড়া হচ্ছে আবার অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপির পাল্লা ভারি হচ্ছে। একরকমের রদ বদল হয়েই চলছে। রাজনৈতিক মহল মনে করছে এই রদ বদল নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে।
করোনা আবহের মাঝেই এদিন ঝাড়গ্রামের গোপিবল্লভপুর বিধানসভার অন্তর্গত লধাশুলি মন্ঠলের আগুইবনী অঞ্চলের বাঘঝাঁপা বুথের ৪০ টি পরিবার তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এই ৪০টি পরিবার এতদিন তৃণমূলে থাকলেও এবার তাঁরা বিজেপি যোগ দেওয়ায় বিজেপি একটু শক্তিশালী বেশি হল বলেই মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ