Latest News

6/recent/ticker-posts

Ad Code

টিম নিঃস্বার্থের উদ্দ্যোগে রক্তদান শিবির

টিম নিঃস্বার্থের উদ্দ্যোগে রক্তদান শিবির


SER-23,বাঁকুড়া, ১৯আগস্ট:

বাঁকুড়া জেলার রাণীবাঁধ ব্লকের একদল উদ্যোগী যুবকের হাত ধরে বিকশিত হয়েছে  টিম নিঃস্বার্থ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা আবহে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্যসামগ্রী দানসহ বিভিন্ন জনসেবামূলক কাজ করে মানবিকতার নজীর গড়েছে এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটি । সারা বছর ধরেই ধারাবাহিক ভাবে সমাজের জন্য বিভিন্ন সেবামূলক কাজে ব্রতী রয়েছে সংস্থাটি। আর এর অংশ হিসেবে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের ডাকবাংলোয় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় টিম নিঃস্বার্থের তরফে । 


এই রক্তদান শিবিরে প্রায় ৫০জন রক্তদাতা রক্তদান করেন । এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, রানিবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া লীনা মন্ডল, রানিবাঁধ থানার আই. সি উত্তম দেবনাথ,  এছাড়া উপস্থিত ছিলেন রানিবাঁধ ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয় শুভদীপ পালিত এবং বিশিষ্ট সমাজসেবী ডা:সঙ্গীতনায়ন প্রমুখ ।

সংস্থার তরফে জানানো হয়, করোনা আবহে রক্তের ঘাটতি মেটানোর জন্যই তাদের এই পদক্ষেপ ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code