মামলা হাতে নিয়েই রিয়া সহ ৬ জনের বিরুদ্ধে FIR দায়ের CBI- এর
WEBDESK NEWS
শেষমেশ বিহার সরকারের আর্জি মেনে নিয়ে সুশান্তের মৃত্যু মামলা সিবিআই- এর হাতে তুলে দিয়েছে কেন্দ্র। মামলা হাতে পেয়ে রিয়া সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই শৌমিক, রিয়ার ম্যানেজার শ্রুতি মোদী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ড সহ আরও একজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI।
এফআইআর দায়ের- এর পাশাপাশি, বিশেষ তদন্তকারী দল গঠনও করেছে সিবিআই। মনোজ শশীধর (গুজরাট ক্যাডার) IPS অফিসার গগনদীপ গম্ভীরের নেতৃত্বে গঠিত হয়েছে এই তদন্তকারী দল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ