বেসরকারি বাস, মিনিবাস মালিকদের জন্য বিরাট সুখবর
বেসরকারি বাস, মিনিবাস মালিকদের জন্য বিরাট সুখবর। গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) ঘোষণা করেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের ট্যাক্স মকুব করা হয়েছে।
মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল ট্যাক্সও মকুব করা হল। পুরো বছরের জন্য পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পুরনো কর মেটালে জরিমানাও মকুব করা হবে বলে জানিয়েছেন তিনি। AC BUS এক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না বলেও জানানো হয়।
এদিন মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকের সময় জানান- কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে লকডাউন ওঠার পর থেকে বেসরকারি বাস পথে নামবে। যদিও সামাজিক দূরত্ব মেনে কম যাত্রী নিয়ে বাস চালাত নির্দেশ দেন তিনি।
মূলত বাস, মিনিবাস সংগঠনদের জন্য যে সমস্ত ঘোষণা করা হয়-
- বেসরকারি বাসের ট্যাক্স মকুব করা হবে।
- ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব।
- পুরনো কর মেটালে জরিমানাও মকুব করা হবে।
- পুরো বছরের জন্য পারমিট ফি মকুব করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ