Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বিক্রেতাদের দাবী সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে বাজার

ক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বিক্রেতাদের দাবী সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে বাজার 


জলপাইগুড়িঃ 

গতকাল ছিল লকডাউন। লকডাউনের পর আজ রবিবাসরীয় দিন। রবিবাসরীয় দিন মানেই বাজারে ব্যপক জনসমাবেশ হবে, তা বলাই বাহুল্য। করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম ঘটে থাকেনি। তাই আজও অনুরূপ প্রতিচ্ছবি পরিস্ফুট হল। ক্রেতারা মনে করছেন, বাজারে রবিবারের দিনে জনসংখ্যার ঘনত্ব যথেষ্টই বলে মনে করছেন, অনেক ক্রেতারা বলেছেন, যে ক্রেতামহলের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। 

আবার, বিক্রেতারা বলছেন যে, অন্যান্য রবিবারের তুলনায় আজ জলপাইগুড়ি শহরে বৃষ্টিপাতের প্রভাবে জনগণের ভিড় অনেকটাই কম এবং তারা আরও জানিয়েছেন যে, সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্রি প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। তাই, বিক্রেতারা ক্রেতা মহলের অভিযোগ মানতে নারাজ। ক্রেতাদের মতে, বাজারে যথেষ্ট ভিড় থাকা সত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় থাকছে না। অপরপক্ষে, বিক্রেতাদের দাবি, বাজারে জনসমাগম সন্তোষজনক নয়। 


এর আগের লকডাউনের পরের দিন বাজারে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় বলে দাবী বিক্রেতাদের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code