উচ্চ প্রাথমিক মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ SSC
উচ্চ প্রাথমিকে ১৯ হাজার ৩৪০টি শূন্যপদে আটকে থাকা নিয়োগ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের সচিবালয়ে ইমেল করে আবেদন করে এসএসসি বলেই খবর।আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন
আদালত সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগকে ঘিরে ১ হাজার ৯৭৯টি মামলা হাইকোর্টে বিচারাধীন। মামলাকারীর সংখ্যা ১৪ হাজার ৭৮৫। এদিকে দিন দিন বেড়েই চলছে শূন্যপদের সংখ্যা। তাই দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে আবেদন এসএসসি-র।
এসএসসি সূত্রে জানা গেছে, ২০১৬ এর পর গত চার বছরে শূন্যপদের সংখ্যা প্রায় পাঁচ হাজার বেড়ে গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ