৩১ নং জাতীয় সড়কে বাইক ও একটি ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় দুইজন মৃত, তিনজন আহত
কাজল দে, নাগরাকাটাঃ
বুধবার দুপুরে নাগরাকাটার খুনিয়ামোড়ের কাছে ৩১ নং জাতীয় সড়কে বাইক ও একটি ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় দুইজন মৃত। তিনজন আহত।
মৃত দুইজন বাইক আরোহি।জখম ছোটো গাড়ির চালক সহ তিনজন। পুলিশ তিনজনকেই রেস্কিউ করে সুলকাপাড়া ব্লকহাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে এদিন ছোটো গাড়িটি নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিল সেই সময় কালিখোলার সেতুর কাছে। উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে যায়। খবর পাওয়া মাত্রই নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন ঘটনাস্থলে চলে আসে।
গাড়ি দুটিকে রেস্কিউ করে থানায় নিয়ে আসে। মৃত অথবা আহত কারোরই নাম পাওয়া যায় নি। কিভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ