Latest News

6/recent/ticker-posts

Ad Code

দক্ষিণ-পূর্ব কেন্দ্রীয় রেলওয়েতে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

দক্ষিণ-পূর্ব কেন্দ্রীয় রেলওয়েতে ৪৩২ পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত 

দক্ষিণ-পূর্ব কেন্দ্রীয় রেলওয়ে  "The Apprentice Act 1961" এর আওতায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে এর বিলাসপুর ডিভিশনে ৪৩২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে ইচ্ছুক সমস্ত ফ্রেশার ও অভিজ্ঞ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৫ বছর বয়স থেকে ২৪ বছর বয়সের (১ জুলাই, ২০২০ এর হিসেবে) সমস্ত প্রার্থী আবেদনের যোগ্য।


আবেদন পদ্ধতিঃ https://apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে।


আবেদনের সময়সীমাঃ ১ আগস্ট, ২০২০ থেকে ৩০ আগস্ট, ২০২০ (রাত ১১:৫৯ পর্যন্ত)।


শিক্ষাগত যোগ্যতাঃ 

১) ১০+২ সিস্টেমে দশম শ্রেণী অথবা এর সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। 

২) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড সম্পর্কিত বিষয়ে আইটিআই (ITI) পাশ। 



বয়স সীমাঃ ১ জুলাই, ২০২০ এর হিসেবে ১৫ থেকে ২৪ বছর বয়স হতে হবে। SC/ST দের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর, OBC দের তিন বছর এবং Ex-serviceman ও PWD প্রার্থীদের জন্য বয়সের উর্ধসীমায় ১০ বছরের ছাড় আছে। 




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code