রাখীবন্ধন উৎসবে মাতলো উত্তর কোলকাতা
সোমবার রাখী পূর্ণিমা উপলক্ষে উত্তর কোলকাতায় রাখীবন্ধন উৎসবে মাতল সাধারণ মানুষ।
রাখীবন্ধন উৎসবকে হাতিয়ার করে বিজেপি কার্যত জেলায় জেলায় জনসংযোগ চালিয়েছে। কোলকাতা শহরের প্রাণকেন্দ্র শ্যামবাজারে বিজেপি কর্মীরা রাখী পরিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগের চেষ্টা চালিয়েছেন।
কর্মসূচীতে পার্টির মহিলা মোর্চার সংগঠকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামপুকুর নর্থ মন্ডলের সভাপতি ঈশ্বরদয়াল সাহু ,ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের উত্তর কলকাতা জেলা সভাপতি শুভজিৎ দত্তগুপ্ত প্রমুখ ।
শাসক দল তৃণমূলও এদিন বিভিন্ন জায়গায় রাখী পরিয়ে কার্যত জনসংযোগ চালিয়েছে। কলকাতার বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলি পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে দিনটি পালন করে।
করোনা মহামারীর জটিল পরিবেশের মধ্যেও রাখীবন্ধন উৎসবকে ঘিরে তৃণমূল-বিজেপির কর্মসূচি ছিল চোখে পড়ার মতো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ