Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরি


সংবাদ একলব্যঃ 

৭০ বছর বয়সে চলে গেলেন বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরি। করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের ইনদওরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ সেখানেই না ফেরার দেশে চলে যান তিনি। 


করোনার আক্রান্তের খবর নিজেই টুইট করে জানান তিনি। 
টুইটে তিনি লেখেন-
‘প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় গতকাল আমার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি অরবিন্দ হাসপাতালে ভর্তি হয়েছি। আমি যাতে দ্রুত এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে জয় পাই, তার জন্য প্রার্থনা করুন। আমাকে বা বাড়ির লোকজনকে দয়া করে ফোন করবেন না। ফেসবুক ও ট্যুইটারে আমার স্বাস্থ্যের বিষয়ে খবর পাবেন।’

আজ বিকেলে ৫টা ২২ মিনিট নাগাদ তাঁর টুইট হ্যান্ডেল থেকেই টুইট করে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়েছে।

টুইটে লেখা হয়- 
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়েছে।
জানা গেছে, দু’বার হার্ট অ্যাটাক হয় রাহতের। সেই ধাক্কা সামলে উঠতে পারেননি তিনি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর করোনা ছাড়াও নিউমোনিয়া হয়েছিল। একসঙ্গে এতগুলি রোগের মোকাবিলা করতে পারেননি তিনি। এমনটাই জানা গেছে শ্রী অরবিন্দ হাসপাতালের চিকিৎসক বিনোদ ভাণ্ডারির কাছে।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code